Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক উদ্বোধন করবেন। শুক্রবার বগুড়ার মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এক সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান। সরকারের নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগ হিসেবে এই কর্মসূচির সূচনা বগুড়া থেকেই হবে।

পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচিত করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি ও সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে।

প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। চার মাসব্যাপী এই পাইলট কার্যক্রম শেষে ধাপে ধাপে দেশের সব উপজেলায় কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।