Web Analytics
ভারতের কেরালায় বাড়িভাড়া দিতে না পারায় একই পরিবারের চারজন আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, রোববার পিরাভোমের কাছে একটি নদী থেকে সাত বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, যা দিয়ে পরিবারের চার সদস্যের লাশ উদ্ধারের কাজ শেষ হয়। শুক্রবার সন্ধ্যায় একই নদী থেকে শিশুটির দৃষ্টিপ্রতিবন্ধী মা ভিজি ও দুই বছর বয়সি ভাইয়ের লাশ উদ্ধার করা হয় এবং শনিবার উদ্ধার হয় বাবার লাশ।

তদন্তে পুলিশ ভিজি ও তার ছেলেকে কোঠামঙ্গলমের একটি ভাড়াবাড়ির বাসিন্দা হিসেবে শনাক্ত করে। পরিবারের কর্তা নারায়ণন পালাক্কাড়ের বাসিন্দা ছিলেন এবং আর্থিক সংকটে পড়ে বাড়িভাড়া দিতে না পারায় কোঠামঙ্গলম থানার কাছে সহায়তা চেয়েছিলেন। পুলিশ তাদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করেছিল, যেখানে রোববার ওঠার কথা ছিল।

পিরাভোমের একটি রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার পরিবারের চারজন একসঙ্গে খাবার খেয়েছিলেন। পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে এবং ময়নাতদন্ত শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।