Web Analytics
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল ২০২৬ সালের ১৫ জুনের মধ্যে প্রকাশ করা হবে। ঈদের আগেই ফল প্রকাশের কথা শোনা গেলেও পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় তথ্য যাচাইয়ে অতিরিক্ত সময় লাগছে। আইনি জটিলতার কারণে কয়েক দফা পিছিয়ে ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর সারা দেশে প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৮২ হাজার ৫০০ জন বৃত্তি পাবে। সরকারি বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ (৬৬ হাজার) এবং বেসরকারি বা কিন্ডারগার্টেনের জন্য ২০ শতাংশ (১৬ হাজার ৫০০) কোটা নির্ধারণ করা হয়েছে। ছেলে-মেয়ের অনুপাত ৫০:৫০ রাখা হবে। বৃত্তি ট্যালেন্টপুল ও সাধারণ দুই ভাগে প্রদান করা হবে, যেখানে মাসিক ও বার্ষিক নির্দিষ্ট ভাতা থাকবে।

ফলাফল অনলাইনে আইপিইএমআইএস পোর্টাল বা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে। ভবিষ্যতে বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব সরকারের প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।