পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। বৈঠকের পর প্রক্রিয়াটি এখন কারিগরি পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল বিস্তারিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে ১০ দফা আলোচনায় বসেছিল ইরান, তবে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।
এই প্রক্রিয়া অব্যাহত থাকায় ধারণা করা হচ্ছে, উভয় দেশ কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে এবং ভবিষ্যৎ অগ্রগতি এখন কারিগরি আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে।