Web Analytics
র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের শিকার মাসরুর আনোয়ার চৌধুরী জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করে ফেসবুকে লেখালেখির কারণে তাকে গুম করা হয়েছিল। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জন আসামির আইনজীবীরা দ্বিতীয় দিন তাকে জেরা করেন।

জেরার সময় আইনজীবী তাবারক হোসেন বলেন, মোদিবিরোধী লেখার কারণে তাকে আটক করা হয়নি, কিন্তু মাসরুর তা অস্বীকার করেন। তিনি জানান, তিনি বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে যুক্ত ছিলেন এবং রোহিঙ্গাদের জন্য একটি মসজিদ নির্মাণে বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে দুই লাখ টাকা সংগ্রহ করেছিলেন। তিনি জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেন। শেখ হাসিনার আইনজীবী আমির হোসেনের প্রশ্নে তিনি বলেন, শেখ হাসিনাই তার গুম, নির্যাতন ও ক্যারিয়ার নষ্টের জন্য দায়ী।

তিনি আরও জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে তার এক কাজিন বর্তমান ভূমি প্রতিমন্ত্রী।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।