Web Analytics
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন বই যুক্ত করছে সরকার, বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। পর্যায়ক্রমে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতেও বইটি চালুর পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বইটিতে বিভিন্ন খেলাধুলার উপকারিতা, শারীরিক পুষ্টি এবং সুস্থ থাকতে প্রয়োজনীয় খাবার সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। তাঁর মতে, শৈশব থেকে খেলাধুলার অভ্যাস গড়ে উঠলে শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং তরুণদের মাদক থেকে দূরে রাখার ক্ষেত্রে সহায়তা হবে।

পল্লবী ও রূপনগরের শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে বলেও জানান আমিনুল হক। শিক্ষকদের পৃথক আবাসন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানোর কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।