Web Analytics
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ৬২৬ বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তাঁদের মধ্যে ৪১৭ জনের ভিসা নবায়নের জন্য আমিরাত সরকারের কাছে তালিকা পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিদের তথ্যও পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চাকরিচ্যুতির কারণে ভিসা বাতিল হলে নিয়োগকারী প্রতিষ্ঠানেরও কিছু দায়িত্ব থাকে। এ বিষয়ে বাংলাদেশের দূতাবাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সমন্বয় ও যোগাযোগ করছে। প্রবাসীদের নিজ দেশের ও গন্তব্য দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি সংবেদনশীল বিষয় বা রাজনীতি নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট এবং অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী জানান, ২০১৩ সালের অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভুয়া তথ্য বা কাগজ জমা দিলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধানসহ জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিদেশে যাওয়ার ব্যয় কমানো, দালালচক্রের প্রতারণা ঠেকানো এবং অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে সমন্বিত কাজ শুরু হয়েছে; এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বতন্ত্র মাইগ্রেশন উইং গঠন করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।