Web Analytics
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য আবুল হাসানকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জিল্লুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে প্রবেশের সময় পরিচয়পত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বুধবার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী, রিকশায় ক্যাম্পাসে ঢোকার সময় জিল্লুরের পরিচয় জানতে চান আবুল হাসান। জিল্লুর নিজেকে শিক্ষার্থী বললে আনসার সদস্য পরিচয়পত্র দেখতে চান। এরপর বাগবিতণ্ডার একপর্যায়ে জিল্লুর তাকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ। সিসিটিভি ভিডিওতে ঘটনার সময় আনসার সদস্যকে কোনো প্রতিরোধ করতে দেখা যায়নি। আবুল হাসানের দাবি, জিল্লুর তার ইউনিফর্মের কলার চেপে ধরে পাঁচ থেকে ছয়টি থাপ্পড় মারেন।

জিল্লুর রহমান ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করে জানান, পরে তিনি আনসার সদস্যের সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি পারস্পরিকভাবে মিটমাট হয়েছে। প্রক্টর ড. মো. আরফান আলী বলেন, উভয় পক্ষকে মুখোমুখি বসিয়ে ঘটনা যাচাই করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ছাত্রদল সভাপতি আহমেদুল কবির তাপস জানান, অভিযুক্ত শিক্ষার্থীর কোনো সাংগঠনিক পদ নেই।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।