Web Analytics
বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীদের কেউই শান্তিতে থাকতে পারবে না এবং পাচার হওয়া টাকা যে কোনো মূল্যে ফেরত আনা হবে। সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

২০২৭ সালে সন্ত্রাসে অর্থায়ন ও মানিলন্ডারিং প্রতিরোধবিষয়ক এশিয়ান প্যাসিফিক গ্রুপের সম্মেলনের প্রস্তুতি হিসেবে এ বৈঠক হয়। মামুন বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কমপক্ষে পাঁচ বছর সময় লাগে। তিনি জানান, পাচারকৃত অর্থ ফেরাতে বিএফআইইউ ও দুদক ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরাতে বিএফআইইউর সঙ্গে কাজের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত দুর্নীতির শ্বেতপত্রে জানায়, ১৪ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। হিসাব অনুযায়ী, আওয়ামী সুবিধাভোগীরা বছরে গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।