আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডের ব্যাংককে ১৫ দিনের ক্যাম্প করছে। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে এই টুর্নামেন্ট, যেখানে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের। ১১ মে থাইল্যান্ড নারী ফুটবল লিগের ক্লাব কাসেম বুন্ডিতের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ২–০ গোলে জয় পেয়েছে দলটি।
আগামী ১৭ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে থাইল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব। কোচ বাটলারের অধীনে খেলোয়াড়রা ম্যাচের আগে কঠোর অনুশীলন করছে। কন্ডিশনিং ক্যাম্প শেষে ২১ মে ভারত যাত্রা করবে দলটি।
এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। বর্তমান চ্যাম্পিয়নরা ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে এবং ৩১ মে ভারতের মুখোমুখি হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।