Web Analytics
যুক্তরাষ্ট্রের হুমকি ও সতর্কবার্তার মুখে কোনো আপস নয়, বরং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে পরিণতি ভোগ করতে হবে। এর জবাবে তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, তারা কোনো ছাড় দেবে না এবং হুমকির মুখে নতি স্বীকার করবে না।

রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, নতুন কোনো সংঘাত শুরু হলে তা যুক্তরাষ্ট্রের জন্য আরও মারাত্মক ও বিধ্বংসী হবে। তিনি আরও সতর্ক করেন, ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন চালানো হলে মার্কিন ঘাঁটি ও সম্পদের ওপর অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক কৌশলে পাল্টা জবাব দেওয়া হবে।

বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। তেহরানের মতে, তাদের অবস্থান প্রতিরোধমূলক, তবে ক্রমবর্ধমান বাগাড়ম্বর কূটনৈতিক আলোচনার পথকে আরও সংকীর্ণ করে তুলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।