Web Analytics
সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের সন্দেহে গ্রেপ্তার হওয়া সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর রাজা চার্লস তৃতীয় বলেন, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে এবং পুলিশকে পূর্ণ সহযোগিতা দেওয়া হয়েছে। অ্যান্ড্রু রাজা চার্লসের ছোট ভাই।

পুলিশ জানিয়েছে, যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক এবং গোপন তথ্য লেনদেনের অভিযোগ তারা তদন্ত করছে। সম্প্রতি মার্কিন সরকারের প্রকাশিত এপস্টিন ফাইলের কিছু অংশে অ্যান্ড্রুর যোগাযোগের তথ্য উঠে এসেছে। ফেব্রুয়ারির শুরুতে দাবি করা হয়, ২০১০ সালে এপস্টিন এক নারীর সঙ্গে অ্যান্ড্রুর সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন, যদিও অ্যান্ড্রুর বিরুদ্ধে সরাসরি যৌন অপরাধের অভিযোগ নেই।

অ্যান্ড্রু ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ছিলেন। প্রকাশিত নথি অনুযায়ী, তিনি আফগানিস্তানে বিনিয়োগ সংক্রান্ত তথ্য এবং এশিয়ার সরকারি সফরের প্রতিবেদন এপস্টিনকে পাঠিয়েছিলেন। তিনি সবসময় অন্যায় কাজের অভিযোগ অস্বীকার করে আসছেন এবং নতুন ফাইল প্রকাশের পরও কোনো মন্তব্য করেননি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।