Web Analytics
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন শুরু করেছেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন এ তথ্য জানান। তাঁর দায়িত্ব গ্রহণের ফলে সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার।

হাফিজ উদ্দিন বলেন, মো. সাহাবুদ্দিন তাঁর কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পদত্যাগপত্র গ্রহণের পর সেটি জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদে স্পিকারের দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে হাফিজ উদ্দিন বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও তিনি নিয়েছিলেন। তিনি আরও বলেন, ডেপুটি স্পিকারের শপথেও উল্লেখ থাকে যে স্পিকারের পদ শূন্য হলে বা স্পিকার দায়িত্ব পালনে অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।