Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সাময়িক গ্যাস সংকট আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আরও স্বাভাবিক হতে পারে। শুক্রবার রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাগরে আমদানি করা গ্যাস সংরক্ষণের দুটি জাহাজের একটিতে আগুনে ক্ষতি হওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে জানান তিনি। গত সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে বলে তিনি দাবি করেন।

তারেক রহমান বলেন, বিদেশি কোম্পানির মালিকানাধীন ক্ষতিগ্রস্ত জাহাজটিতে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ফলে অন্য জাহাজটির ওপর চাপ বেড়েছে এবং পাইপলাইনে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। তিনি গ্যাস, তেল ও বিদ্যুতের অবৈধ কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানান। তার অভিযোগ, একটি অসাধু চক্র মেশিন ব্যবহার করে পাইপলাইন থেকে জোর করে গ্যাস নিয়ে অন্যদের দুর্ভোগ বাড়াচ্ছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বহু দেশের মতো বাংলাদেশও জ্বালানি চাপে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। বিদেশ নির্ভরতা কমাতে সরকার বাপেক্সকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে এবং ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের পরিকল্পনা করেছে বলে জানান তিনি। গ্যাস অনুসন্ধান ব্যয়বহুল হলেও গ্যাস পাওয়া গেলে জ্বালানি সংকটের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।