Web Analytics
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাত হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে দুস্থদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল দুপুর সোয়া ১টার দিকে এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়, যার মধ্যে আটজন কারাগারে এবং বাকি আটজন, সাইফুল ইসলামসহ, পলাতক রয়েছেন। মামলায় ২৪ জন সাক্ষী জবানবন্দি দেন, যার মধ্যে এএসআই শেখ আবজালুল হক রাজসাক্ষী হয়ে শহীদ পরিবারের কাছে ক্ষমা চান। প্রসিকিউশন ৩১৩ পৃষ্ঠার নথি, ৬২ সাক্ষীর বিবৃতি, ১৬৮ পৃষ্ঠার প্রমাণ এবং দুটি পেনড্রাইভ জমা দেয়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আশুলিয়ার হত্যাকাণ্ড মানবতার ইতিহাসে এক বর্বরতম ঘটনা, যা ভিডিও ও প্রত্যক্ষ সাক্ষ্যে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।