ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১৮৫টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল জানা যায়। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৪৯ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টায় আসনটির তিন উপজেলার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিরতিহীনভাবে বিকেল ৪টায় শেষ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।