Web Analytics
সিলেট নগরে পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনের সময় পুলিশের ইউনিফর্ম পরে মঞ্চে গান গাওয়ার ঘটনায় সহকারী উপপরিদর্শক উদয়ন ফারুককে প্রত্যাহার করা হয়েছে। তাকে জালালাবাদ থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে থানার একজন সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার ১৯ অক্টোবর রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফারুক। পূজা উদ্‌যাপন পরিষদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি পুলিশের পোশাক পরেই মঞ্চে উঠে গান পরিবেশন করেন।

তার গান গাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং তা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। ভিডিওতে তাকে জেমসের ‘ওরে ওরে হাওয়ারে’ গান গাইতে দেখা যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম বলেছেন, সরকারি দায়িত্ব পালনের সময় অন্য কাজে জড়ানো দায়িত্বে অবহেলার শামিল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।