Web Analytics
ইসরাইলে বাধ্যতামূলক সেনাসেবার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। সেনাবাহিনীতে যোগদানে অনিচ্ছুক ব্যক্তিদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভকারীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয় এবং দুজন আহত হন। মধ্য ইসরাইলে এই বিক্ষোভের আয়োজন করে ‘জেরুজালেম ফ্যাকশন’ নামের একটি সংগঠন।

এর আগে বুধবার সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো ১৯ জনকে আইডিএফের হেফাজতে হস্তান্তর করে পুলিশ। তাদের গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছিল। একই রাতে জেরুজালেম ও তেল আবিবের আটক কেন্দ্রগুলোর বাইরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অনেকেই জেরুজালেম, বেইত শেমেশ ও অন্যান্য হারেদি অধ্যুষিত এলাকা থেকে এসেছিলেন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার পরামর্শ দেয়। পরে রেলপথে বিক্ষোভের কারণে তেল আবিবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তবে পরবর্তীতে মহাসড়কগুলো খুলে দেওয়া হয় এবং সংগঠনের নেতারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।