Web Analytics
বর্ষা মৌসুমে এডিস মশা নিধনের লক্ষ্যে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটি ঢাকার বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গুলশান-২-এর ১০৭ ও ১১২ নম্বর রোডের কয়েকটি স্থাপনা পরিদর্শনকালে এ তথ্য জানান।

তিনি নগরবাসীকে বারান্দা, টব, ছাদবাগান ও চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, তিন মাসব্যাপী সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত অভিযান চলছে। তিনি নাগরিকদের জমে থাকা পানি পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতা করার অনুরোধ জানান।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী ১০৭ নম্বর রোডের ‘চয়েস রেস্টুরেন্ট’-এর মালিককে লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাইকিং, লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।