সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার আদালত এই আদেশ দেন। গত ২১ জানুয়ারি রাতে চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকার মিডিয়া টাওয়ারের সামনে থেকে বাকলিয়া থানা পুলিশ ভোলাকে গ্রেপ্তার করে।
তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত এহতেশামুল হকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হন। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজ বাসার সামনে অঞ্জলী রানীকে কুপিয়ে হত্যা করা হয়। ২০১৬ সালের ৫ জুন জিইসি মোড়ে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পর বাবুল আক্তার অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ২০২১ সালে মিতুর বাবা বাবুল আক্তারকে প্রধান আসামি করে নতুন মামলা করেন। তদন্ত প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও বিতর্কের অভিযোগ ওঠে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।