Web Analytics
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার রাতে এক শোকবার্তায় তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রী জানান, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ডুবুরি দলসহ ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্ধার কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত সম্পন্নের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন, আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।