Web Analytics
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারি সফরে মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিদেশে নির্ধারিত সরকারি কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন। এরপর এ মাসের শেষ দিকে মরক্কোয় অনুষ্ঠিতব্য শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন।

মরক্কোয় ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সব কর্মসূচি শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২২ মে দেশে ফেরার কথা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।