Web Analytics
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রিফাত রশীদ এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ভোটকেন্দ্রে সংগঠিত উপস্থিতি নিশ্চিত করতে এজেন্ট নিয়োগ ও তালিকা প্রকাশ করা হবে।

রিফাত রশীদ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। তিনি ক্ষমতালোভী গোষ্ঠীগুলোর কারণে রাষ্ট্রের বারবার সংকটে পড়ার সমালোচনা করেন এবং ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলো সাধারণ মানুষের কাছে অস্পষ্ট বলে মন্তব্য করেন। তার মতে, অন্তর্বর্তী সরকার ও কমিশন ব্যর্থ হলেও গণভোট আংশিক সংস্কারের সুযোগ এনে দিয়েছে।

৩ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় ‘ইয়েস র‍্যালি’ ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি অনুষ্ঠিত হবে। রিফাত রশীদ বলেন, ‘হ্যাঁ’ ভোটে বিজয় ভবিষ্যৎ সংস্কারের নৈতিক ও রাজনৈতিক ভিত্তি গড়ে তুলবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সহায়ক হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।