মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান মুজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার পর মনু নদীর চরে ভারতের তারবেড়া এলাকার কাছে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মুজিবুর রহমান দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান অজিবের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া জানান, গুলিবিদ্ধ হওয়ার পর যুবকটি ঘটনাস্থলেই মারা যান এবং তার লাশ চর এলাকায় পড়ে ছিল। শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস ঘটনাটি নিশ্চিত করেছেন।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ভারতীয় বিএসএফ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।