Web Analytics
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারেই সরাসরি হত্যার চেষ্টা চলছে বলে দাবি করেছেন তাঁর দুই ছেলে সুলাইমান ও কাসিম খান। লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টের মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনকে দেওয়া সাক্ষাৎকারে তারা এ অভিযোগ করেন।

কাসিম খান বলেন, তাঁর বাবাকে দিনে ২৩ ঘণ্টারও বেশি সময় ছোট একটি সেলে সম্পূর্ণ একা ও বিচ্ছিন্ন রাখা হচ্ছে এবং পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ। তাঁর ভাষ্য, ইমরান খানকে দীর্ঘ সময় আটক রেখে তাঁর কণ্ঠ স্তব্ধ করে দেওয়াই লক্ষ্য। চোখে ব্যান্ডেজ থাকা অবস্থায় বাবাকে মানসিক চাপে দেখা গেছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

দুই ছেলে জানান, ইমরান খানকে দেখতে ভিসার আবেদন করলেও প্রযুক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করছে। সুলাইমান বলেন, বেসরকারি হাসপাতালে নেওয়ার কথা থাকলেও তাঁকে কয়েক ঘণ্টার জন্য সরকার-নিয়ন্ত্রিত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। এক ঘণ্টার পরীক্ষা শেষে সরকারি চিকিৎসকেরা তাঁকে সুস্থ বলেন এবং কারাগারে ফেরত পাঠান। শাফা হাসপাতালে স্বজন ও চিকিৎসকেরা অপেক্ষা করলেও সেখানে তাঁকে নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।