Web Analytics
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক গাজী বোরহান উদ্দিনকে সাত মাস পর আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর তাকে অরুয়াইল বাজার থেকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। পরে থানায় নেওয়ার পথে তার ছোট ভাই গাজী বাহার উদ্দিনের নেতৃত্বে শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

রোববার সন্ধ্যার পর অরুয়াইল পুলিশ ফাঁড়ির পেছনের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে বিশেষ নিরাপত্তায় থানায় আনা হয়েছে। তিনি আরও বলেন, মামলাভুক্ত ও পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।