Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ আওয়ামী লীগের সঙ্গে দলের আঁতাতের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগটিকে সম্পূর্ণ অবান্তর ও রাজনৈতিক অসততা বলে উল্লেখ করেন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে ফাঁসি দিয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে এবং দীর্ঘ সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছিল।

আযাদ পাল্টা অভিযোগ করে বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত ও সমঝোতা করে রাজনীতি করেছে বিএনপি। তাঁর বক্তব্য অনুযায়ী, বিএনপির কার্যালয় কখনো স্থায়ীভাবে বন্ধ হয়নি এবং দলটি পুলিশের অনুমতি নিয়ে সভা-মিছিল করেছে। তিনি আরও দাবি করেন, বিএনপি আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় দল পরিচালনা করেছে এবং শেষ পর্যন্ত একটি সমঝোতার মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় এসেছে।

জামায়াত নেতার অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের দাবিগুলো থেকে জনদৃষ্টি সরাতেই বিএনপি এমন অভিযোগ তুলছে। রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সমালোচনার পর জামায়াত এ প্রতিক্রিয়া জানায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।