Web Analytics
কক্সবাজারের ঈদগাঁওয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এক গ্রাহকের হিসাব থেকে বিকাশ অ্যাড মানির মাধ্যমে ৭০ দফায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা স্থানান্তরের অভিযোগ তদন্ত করছে পুলিশ। ভুক্তভোগী কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক। তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে তার হিসাব থেকে এসব টাকা স্থানান্তর করা হয়।

জিডির সূত্র ধরে সোমবার তদন্ত শুরু করেন সদর, রামু ও ঈদগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান। তিনি ভুক্তভোগীর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টরসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। মুজিবুল হক বলেন, তিনি কোনো অ্যাপস বা অনলাইন ব্যাংকিং কার্ড ব্যবহার করেন না এবং তার মোবাইলে কোনো ওটিপি বা বার্তাও আসেনি।

গত রোববার এক কর্মচারীকে ব্যাংক শাখায় টাকা তুলতে পাঠিয়ে হিসাবে টাকা নেই বলে জানতে পারেন তিনি। পরে শাখা ব্যবস্থাপকের পরামর্শে ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন বলে তার অভিযোগ। পুলিশ বলছে, কারা, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় টাকা স্থানান্তর করেছে তা এখনো নিশ্চিত হয়নি। এএসপি মাহমুদুল হাসান জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।