Web Analytics
লোকসভায় বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার তাঁর বাসভবনে চা বৈঠকে ইন্ডিয়া জোটের নেতা, বিরোধী দলের সংসদ সদস্য, ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এ আয়োজনের কথা জানান। চা পানের আয়োজন শেষে নেতারা সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলবেন বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে রাহুল গান্ধী বলেন, গণতন্ত্র রক্ষার গণআন্দোলনে সবাই ঐক্যবদ্ধ আছেন এবং এ আন্দোলন চলবে। একই সময়ে তিনি ও অন্য বিরোধী নেতারা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনের পর এ দাবি জোরালো হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর অভিযান চলাকালে নির্বাচন কমিশনের অনেক সিদ্ধান্ত সম্পর্কে অন্য নির্বাচন কমিশনারদের জানানো হয়নি এবং দুই কমিশনার এসব সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এর পর বিরোধী নেতারা কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তবে চা বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে রাহুল গান্ধী বিস্তারিত জানাননি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।