Web Analytics
রাজধানীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে যুবদল পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। মামলায় সাবেক যুবদল নেতা মো. মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। শনিবার রাতে হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ঘটনার পর যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা হাসপাতালে যান। তারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে। এর আগে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক স্থানীয় নেতা দলবল নিয়ে হাসপাতালে গিয়ে যুবদল পরিচয়ে চাঁদা দাবি ও হুমকি দিচ্ছেন।

অভিযোগ রয়েছে, জুলাই অভ্যুত্থানের পর থেকেই ওই নেতা হাসপাতাল থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা দাবি করে আসছেন এবং ডা. কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরির চেষ্টা করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।