Web Analytics
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণের আধুনিকায়ন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুই দেশের অবদান এবং ভবিষ্যতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

আইএসপিআর জানায়, প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আগামী দিনে আরও কার্যকর হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।