Web Analytics
ইরানের পাল্টা হুমকির পর দেশটির বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সেই বিবেচনায় প্রতিরক্ষা বিভাগকে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।

তবে ইরান ট্রাম্পের দাবিকে অস্বীকার করেছে। দেশটির আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, কোনো সরাসরি বা পরোক্ষ যোগাযোগ হয়নি এবং ইরানের হুঁশকির পরই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। এসব দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি এবং মার্কিন কর্মকর্তারাও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে। জবাবে ইরান পাল্টা হুঁশকি দেয়, হামলা হলে তারা মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত হানবে এবং প্রণালি বন্ধ করে দেবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।