Web Analytics
ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ সিনাই উপদ্বীপ নিয়ে মিসরকে আবারও হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মিসর ইসরাইলে হামলা চালালে দেশটিকে সিনাই হারাতে হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর ঘোষিত উদ্দেশ্যের চেয়ে তাদের সামরিক সক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির যুদ্ধ না চাওয়া ও আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা না থাকার আশ্বাসেও তিনি আস্থা রাখতে পারছেন না বলে জানান।

স্মোত্রিচ বলেন, মিসর যদি বোঝে যে পরবর্তীবার হামলা চালালে ‘সিনাই বলে কিছু থাকবে না’, তাহলেই ইসরাইল নিশ্চিত হবে। সিনাই নিয়ে তাঁর আগের বক্তব্যও বিতর্ক তৈরি করেছিল। একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মিসর ইসরাইলে হামলা চালালে দেশটিকে সিনাই হারাতে হবে।

কায়রো ইসরাইলি মন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে একে ‘ফাঁকা হুমকি’ বলেছে এবং নিজেদের ভূখণ্ড ও স্বাধীনতা রক্ষার সক্ষমতা পুনর্ব্যক্ত করেছে। গত সপ্তাহে অক্টোবর ১৯৭৩ যুদ্ধের বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে সশস্ত্র বাহিনীর ৪৪তম সাংস্কৃতিক সেমিনারে সিসি বলেন, মিসর নিজেদের ভূখণ্ড রক্ষায় যুদ্ধ করেছে এবং হারানো সব ভূমি পুনরুদ্ধার করেছে। জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও জনগণের স্বার্থ রক্ষাই দেশের অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।