Web Analytics
বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

নতুন দরে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। দাম কমানোর আগে ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

এর আগে ৩১ আগস্ট ভরিপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় ওঠে। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ার পর পরে দাম ভরিপ্রতি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।