Web Analytics
ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন হামলায় রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তেহরান-মাশহাদ রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়েজ জানিয়েছে, ঘটনাস্থলে কারিগরি দল পাঠানো হয়েছে এবং মেরামতের কাজ চলছে। তারা আরও জানিয়েছে, যত দ্রুত সম্ভব রুটটি পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে এবং আটকে পড়া যাত্রীদের সড়কপথে মাশহাদে পৌঁছে দেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘটে এমন সময়ে যখন ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে দাফনের প্রস্তুতি চলছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অভিযোগ করেছে, খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ম্লান করতেই যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে, মাশহাদগামী সড়কের বিভিন্ন সেতুতেও হামলা হয়েছে।

আলজাজিরা সূত্রে জানা যায়, এই হামলার ফলে ইরানে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।