Web Analytics
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৪ অক্টোবর শহীদ জিয়াউর রহমান হল এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। তাঁদের মধ্যে রয়েছেন রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, কর্মী বিশাল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং হল সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। শুক্রবার বেলা ১২টায় উপাচার্যের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি পড়েন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগের ধরন ও মাত্রা বিবেচনায় চারজনের বিরুদ্ধে এ সুপারিশ করা হয়েছে। রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্রদল নেতা তাকবীর আহমেদ ইমন ও সৈয়দ সাজহারুল ইসলাম এবং কর্মী তানিম রহমানের বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ আরও তদন্তের পর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। আরও তিন ছাত্রদল নেতাকে সতর্ক করার কথাও বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র অনুযায়ী, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আরিফুল ছাত্রদলের অবস্থানের সমালোচনা করে একটি পোস্ট দেন, যার কারণে তাঁর বিরুদ্ধে উসকানির অভিযোগ ওঠে। সুপারিশের পর তিনি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, তাঁর পোস্টটি ছিল কথিত অস্ত্রধারী তৎপরতা ও হুমকির জবাব। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও শাস্তির সুপারিশে প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।