Web Analytics
ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল দল। রাজধানীর একটি হোটেলে নতুন কোচ থমাস ডুলি বলেন, দল লড়াই করে লক্ষ্য অর্জন করতে পারবে বলে তাদের বিশ্বাস আছে। বাংলাদেশ সর্বশেষ ২৩ বছর আগে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল এবং এবার সেই দীর্ঘ শিরোপাখরা কাটাতে চায়।

ডুলি স্বীকার করেছেন, শিরোপার পথ সহজ হবে না। তাঁর মতে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে তারা টুর্নামেন্ট জিততে চায়। সাফের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না খেললেও দল চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন তিনি। অধিনায়ক তপু বর্মণ বলেন, চাপ থাকলে ভালো খেলা যায় এবং তারা ম্যাচ জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আপাতত এই ম্যাচেই দলের মনোযোগ। সূচির কারণে প্রথম ম্যাচে খেলবেন না হামজা চৌধুরী। তপু বলেন, ভুটানকে হারিয়ে হামজার জন্য পথ সহজ করতে চান তারা। ডুলি জানান, পেছন থেকে দলকে সুসংগঠিত করতে পারবেন বলেই রক্ষণভাগের খেলোয়াড় তপুকে অধিনায়ক করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।