Web Analytics
পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে তৈরি পোশাক কারখানার উৎপাদন সচল রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সরকার বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ নিরসন ও খাতের অস্থিরতা মোকাবিলার করণীয় নির্ধারণে এই বৈঠক হয়।

বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। এর আগে রোববার সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনায় নতুন মজুরি বোর্ড গঠন করে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী দুই দিন আগেই দিকনির্দেশনা দিয়েছিলেন; শ্রমিক প্রতিনিধির নাম চূড়ান্ত করতে সময় লাগায় বোর্ড গঠনে সামান্য বিলম্ব হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।