Web Analytics
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন। দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে ইসরাইলি বিমান হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। সালাম সাংবাদিকদের লক্ষ্য করে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা, উদ্ধারকারী দলকে বাধা দেওয়া এবং তাদের পৌঁছানোর পর একই স্থানে পুনরায় হামলা চালানো স্পষ্ট যুদ্ধাপরাধ। সালাম আরও বলেন, সাংবাদিকেরা যখন তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন, তখন তাদের ওপর এ ধরনের হামলা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত পদ্ধতিতে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে।

বুধবার আত-তিরি গ্রামে ইসরাইলি বিমান হামলায় একটি ভবন ধ্বংস হলে আমাল খলিল ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এবং পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।