জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে নোয়াখালী সফরে যাচ্ছেন। তিনি নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সফরকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। সোমবার রাতে মাইজদীতে দলীয় কার্যালয়ে জেলা আমির খন্দকার ইসহাক বিষয়টি নিশ্চিত করেন।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিন জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও নোয়াখালীর ছয়টি আসনের প্রার্থীরা বক্তব্য দেবেন। সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে এবং জনসভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামায়াত আমির।
দলীয় নেতারা মনে করছেন, এই সফর আসন্ন নির্বাচনে জোটের প্রচারণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।