Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মাথায় সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটা শুরু করেছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলরুমে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত “সবুজ প্যানেল”-এর প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা মানছে না এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া তার প্রমাণ।

এটিএম আজহার আরও বলেন, সরকারের এক মন্ত্রী সব বিষয়ে মন্তব্য করে যেন একাই সরকার পরিচালনা করছেন। তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের মাধ্যমে জামায়াতে ইসলামীর ওপর অবিচার করা হয়েছে এবং শীর্ষ নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে। তিনি আইনজীবীদের ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিয়ে সবুজ প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সবুজ প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।