Web Analytics
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবিতে জামায়াতে ইসলামীর ইসলামাবাদমুখী চলমান ট্রেন মার্চ সাময়িক স্থগিতের আহ্বান জানিয়েছেন। জামায়াতের ‘সুপার ট্রেন’ মার্চ মুলতানে পৌঁছানোর পর দলটির আমির হাফেজ নাঈম উর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে তিনি এ অনুরোধ জানান। মঙ্গলবার দলটির একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

শাহবাজ শরিফ পাকিস্তানে ফিরে না আসা পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখতে বলেন এবং দেশে ফেরার পর পেট্রোলিয়াম লেভি নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। করাচিভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। জামায়াত বলছে, সাধারণ মানুষের উদ্বেগ ও দাবিগুলো তুলে ধরতেই তারা রাজপথের আন্দোলনে নেমেছে।

হাফেজ নাঈম উর রহমান বলেন, জামায়াত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সরকারের সঙ্গে সংঘাত চায় না এবং সরকারের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করা উচিত। প্রধানমন্ত্রীর অনুরোধ নিয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ শূরার সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান। শূরার পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে। তবে সাময়িক স্থগিত হলেও জামায়াত প্রতিবাদের অধিকার থেকে সরে আসবে না বলেও তিনি স্পষ্ট করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।