Web Analytics
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে মঙ্গলবার সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকালে দূতাবাসের কাছাকাছি একটি ড্রোন সরাসরি আছড়ে পড়ে, আরেকটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। হামলার পর দূতাবাসের আশপাশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত। গত কয়েকদিন ধরে এই এলাকায় একাধিক হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে। এর আগে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, গ্রিন জোনের আল-রাশিদ হোটেলেও একটি ড্রোন আঘাত হেনেছে। এসব ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় হতাহতের সংখ্যা বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।