Web Analytics
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ভারত থেকে অব্যাহত পুশইনের প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে রংপুর অঞ্চলের জামায়াতে ইসলামীর টিম সদস্য আব্দুল হাকিম বলেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা ও অবৈধভাবে মানুষকে পুশইন করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। তিনি সরকারকে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম বলেন, সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পুশইনের ঘটনায় আন্তর্জাতিক মহলে জোরালো প্রতিবাদ জানাতে হবে।

সভায় জেলা জামায়াতের সহ-সেক্রেটারি তফিল উদ্দীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, উপজেলা আমির রফিকুল ইসলাম, সাবেক নায়েবে আমির মিজানুর রহমান, জাতীয় নাগরিক পাটির জেলা সেক্রেটারি খলিলুর রহমান ও জেলা ছাত্রশিবির সভাপতি সাদেকুল ইসলাম মুন্না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।