Web Analytics
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ক্রমেই তীব্র হচ্ছে। সিলেট-কুমিল্লা-চট্টগ্রামমুখী নতুন লেন চালুর দুই দিন পরও সরাইল বিশ্বরোড মোড়ে পরিস্থিতির উন্নতি হয়নি। গত শুক্রবার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড় হয়ে বাড়িউড়া পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়। প্রায় ১২ কিলোমিটারজুড়ে যানজটে কোথাও কচ্ছপগতিতে যান চলেছে, কোথাও ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে ছিল।

আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ প্রায় আট বছর আগে শুরু হয়। ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ প্রকল্প এখনো শেষ হয়নি। নির্মাণকাজের ধীরগতি এবং ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একাধিকবার কাজ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়া অংশে দেড় থেকে দুই বছর ধরে যানজট নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।

স্থানীয় ও পরিবহনসংশ্লিষ্টদের মতে, অসম্পূর্ণ কাজ, দুর্বল যান নিয়ন্ত্রণ, চালকদের নিয়ম না মানা এবং মোড় ব্যবস্থাপনায় ঘাটতি সংকট বাড়াচ্ছে। গোলচত্বর পার হতে কোনো কোনো যানবাহনকে চার থেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে; আট কিলোমিটার যেতে লেগেছে তিন ঘণ্টা। হাইওয়ে পুলিশের পরিদর্শক আবদুল হালিম বলেন, নতুন লেনের পর যানজট কমার আশা থাকলেও চলমান উন্নয়নকাজ ও চালকদের নিয়মভঙ্গের কারণে পুরোপুরি উন্নতি হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।