জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরে স্থানীয় সময় দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামীকাল সন্ধ্যায় মরদেহ দেশে আনা হবে বলে জানানো হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আগামী ৩০ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ঈদুল ফিতরের দিন এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।