২০২৬ সালের ১৮ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এখন ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে। পশুর নদীর তীরে অবস্থিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কালো ধোঁয়া, সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বায়ু ও পানি দূষণ করছে। এতে বনাঞ্চলের প্রাণ-প্রকৃতি, জলজ প্রাণী ও আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এই কেন্দ্র উদ্বোধন করেন, যা পরিবেশবিদদের মতে সুন্দরবনের জন্য বড় হুমকি।
প্রতিবেদনে বলা হয়, যখন বিশ্ব নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছে, তখন বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫০ শতাংশে উন্নীত করার নীতি নেয়। ইউনেস্কো ও পরিবেশ বিশেষজ্ঞদের আপত্তি উপেক্ষা করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। জমি অধিগ্রহণে স্থানীয় কৃষকরা জীবিকা হারিয়েছেন এবং উপকূলীয় অবস্থানের কারণে কেন্দ্রটি ঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে।
প্রতিবেদনটি শেষে পরিবেশ সাংবাদিক ও সংগঠকদের ধন্যবাদ জানানো হয়েছে, যারা রামপাল প্রকল্পের প্রভাব সরেজমিনে পর্যবেক্ষণের সুযোগ করে দিয়েছেন।