সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম হারিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, উন্নত যুদ্ধবিমান ও রাডার সিস্টেমসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ২.৩ থেকে ২.৮ বিলিয়ন ডলার। এই তথ্য আলজাজিরা প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত, ইরাক, সৌদি আরব, ইরান এবং হরমুজ প্রণালিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে এসব সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কিছু ক্ষেত্রে সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি, বিশেষ করে উদ্ধার অভিযানের (CSAR) সময় ক্ষতিগ্রস্ত সরঞ্জামের ক্ষেত্রে।
সিএসআইএস জানিয়েছে, এই ক্ষয়ক্ষতি শুধু আর্থিক দিক থেকেই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।