Web Analytics
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই প্রধান এবং প্রয়োজনে তিনি আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন। ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে।

আসিফ নজরুলের ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতেই পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এবং এর পেছনে তাঁর নির্দেশনা বা প্ররোচনা থাকার বিশ্বাসযোগ্য কারণ আছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ড জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে এনেছে এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে বড় বিপদের মুখে ফেলেছে। এতে দলটির প্রতি সামান্য সহানুভূতিশীলদের পক্ষেও আওয়ামী লীগের পক্ষে কথা বলা কঠিন হয়ে উঠেছে।

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসার বহিঃপ্রকাশ তাঁর অনুগতদের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন নজরুল। তিনি বলেন, গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত নন উল্লেখ করে তিনি বলেন, এসব হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।