Web Analytics
রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে শুক্রবার সকাল থেকে রাজশাহী থেকে বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। নাটোর হয়ে চলাচলকারী কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর ও ঢাকাগামী কোচসহ বিভিন্ন গাড়ি বন্ধ থাকায় রাজশাহী বাস টার্মিনালে শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনাগামী রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে স্থানীয় মালিক-শ্রমিকেরা আটকে দেন। এর প্রতিবাদে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ নাটোরগামী তুহিন পরিবহনের কয়েকটি বাস আটকে রাখে। পরে বাসগুলো ছেড়ে দেওয়া হলেও রাজশাহী থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতা লিটন বলেন, গাড়িগুলো নাটোর পার হতে পারছে না এবং পুঠিয়া পর্যন্ত গিয়ে ফিরে আসছে। কিছু বাস ছাড়লেও পথে আটকে যাচ্ছে বা ফেরত আসছে, ফলে যাত্রীদের গুরুত্বপূর্ণ কাজে স্থবিরতা তৈরি হয়েছে। বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। তারা দ্রুত বাস চলাচল স্বাভাবিক হওয়ার আশা করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।